Header Ads Widget

Responsive Advertisement

বিএনপিকে বিজয়ের অভিনন্দন জানাল ‘তারুণ্যের শক্তি’

 


সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছে তরুণদের সংগঠন তারুণ্যের শক্তি—Power of Youth।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) এক প্রেস স্টেটমেন্টে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিএনপির এই বিজয় কেবল একটি রাজনৈতিক সাফল্য নয় বরং এটি জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা, আস্থা এবং কাঙ্ক্ষিত পরিবর্তনের এক শক্তিশালী প্রতিফলন।



প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়, গণতান্ত্রিক অগ্রযাত্রায় জনগণের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই বিজয়ের প্রধান চালিকাশক্তি। সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ যে বার্তা দিয়েছে, তা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।


বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনী সময়ে ‘তারুণ্যের শক্তি’ সীমিত পরিসরে হলেও ভোটার সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক প্রচার এবং অংশগ্রহণমূলক নানা কর্মসূচির মাধ্যমে ভূমিকা রেখেছে। এই প্রক্রিয়ায় তারা প্রত্যক্ষ করেছে, দেশের তরুণ সমাজ দায়িত্বশীল, সচেতন এবং গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম।


সংগঠনটির মতে, তরুণদের এই সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।


‘তারুণ্যের শক্তি’ আশা প্রকাশ করে জানায়, নবনির্বাচিত নেতৃত্ব দেশের অগ্রগতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং জনগণের প্রত্যাশা পূরণে বলিষ্ঠ ভূমিকা রাখবে।


প্রেস স্টেটমেন্টে ভবিষ্যতেও দেশের কল্যাণে গঠনমূলক, ইতিবাচক ও সচেতন ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।


বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক শওকত আজিজ, যিনি একই সঙ্গে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।


Post a Comment

0 Comments